শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতাদের জড়িয়ে মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাবেক প্রধান সমস্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দেবহাটা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-আহবায়ক রাজিব আহমেদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমরান ফরহাদ, ভূমিহীন নেতা সিরাজুল ইসলাম, জমির মালিক আনছার আলী প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর একাধিক মামলার আসামি বিতর্কিত রঘু নাথ’র কুপরামর্শে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। নামধারী ভূমিহীনদের মদদ দিয়ে খলিশাখালীতে ব্যক্তি মালিকানা জমি দখল ও মাছ লুটের ঘটনায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হয়েছে। এসব সন্ত্রাসীদের দিয়ে বার বার মৎস্যঘের দখল ও লুটের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন মালিক এবং লিজ গ্রহণকারীরা। যার প্রেক্ষিতে বিশেষ সুবিধা হাসিল করার লক্ষে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সমাজের বিশেষ ব্যক্তিদের হয়রানি মূলক মামলায় জড়ানো হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা বিগত দিনের ন্যায় বর্তমান দেশকে অশান্ত করার পায়তারা করছে। বিগত দিন যারা বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। বিগত ৫ আগস্ট সেই শক্তি পরাজিত হলেও তাদের দোষররা এখনো সক্রিয়। তাই এদেরকে দ্রæত গ্রেফতার করে আইনের বিচারের দাবি করেন বক্তারা। একই সাথে মামলাটি তদন্তপূর্বক নিরপরাধ মানুষদের অব্যাহতি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার খলিশাখালীতে সেনা বাহিনীর অভিযানকালে গনপিটুনিতে নিহত কামরুল ইসলাম গাজীর স্ত্রী মর্জিনা বেগমকে দিয়ে গত রবিবার (১০ নভেম্বর) দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। সেখানে দেবহাটা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা বিএনপি অন্যতম নেতা আজিজুল ইসলাম, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদকসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞতানামা আসামি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…