বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির আন্দোলনে পানি ঢেলে দিয়েছেন ডাক্তাররা : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন, আসলে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াতে বিএনপি প্রচণ্ড হতাশা হয়েছে এবং বিএনপি তাকে বিদেশ পাঠানোর জন্য দাবি উপস্থাপন করে যে আন্দোলন করেছিল, সভা-সমাবেশ করেছিল সেই আন্দোলনে পানি ঢেলে দিয়েছে ডাক্তাররা। বেগম খালাদা জিয়ার চিকিৎসা করে সুস্থ করে বাড়ি পাঠানোর মাধ্যমে।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার দলীয় নেতারা মিথ্যাচার করছে। বেগম খালেদা জিয়া আসলে অসুস্থ, বিদেশে নিয়ে তার চিকিৎসার প্রয়োজন, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কারা মিথ্যাচার করছে? ডাক্তাররা বলছেন তিনি অনেকটা সুস্থ। তার যেগুলো সমস্যা আছে,সেগুলো বার্ধক্য জনিত সমস্যা। বার্ধক্য হলে অনেক মানুষের এই সমস্যা গুলো হয় কিন্তু তিনি সুস্থ আছেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের কোন ডাক্তার কিংবা বিদেশের কোন ডাক্তার সংকটাপন্ন কোন রোগীকে কি হাসপাতাল ছেড়ে বাড়িতে থাকার পরামর্শ দেয়? এটিই আমার প্রশ্ন বিএনপির কাছে। বেগম খালেদা জিয়া বাড়ি ফিরে যাওয়াতে বিএনপি হতাশ এবং তাদের আন্দোলনে ডাক্তাররা পানি ঢেলে দেওয়াতে রিজবী আহমেদ আবল-তাবল বকছেন গণমাধ্যমের সামনে।

ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি আন্দোলনের নামে নেতাকর্মীদের বিভ্রান্ত করেছিল। নেতাকর্মীরা চাচ্ছিলেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন কিন্তু বিএনপি নেতাদের ভিতরে স্বস্তি নেই। কেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর