শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিক্ষোভের মুখে নৌঘাঁটিতে কেমন আছেন মাহিন্দা রাজাপাকসে?

শ্রীলঙ্কার সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী কমল গুনেরত্নে।

তিনি বলেন, ‘তাকে উদ্ধার করে ত্রিঙ্কোমালির নৌ ডকইয়ার্ডে রাখা হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, মাহিন্দাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে আর পরিস্থিতি স্বাভাবিক হলে তার পছন্দের জায়গায় পৌঁছে দেওয়া হবে।
গতকাল বিক্ষোভকারীরা মাহিন্দার সরকারি বাসভবনে হামলা চালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেনাবাহিনীর ভারী অস্ত্রধারী সদস্যরা। জানা যায় তাকে ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে নেওয়া হয়েছে। সে বিষয়টিই বুধবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন লঙ্কান প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে মাহিন্দাকে ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে নেওয়ার খবরে সেখানেও মঙ্গলবার থেকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সবমিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: মিরর শ্রীলঙ্কা, ইকোনোমি নেক্সট

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও