শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয় র‌্যালিতে খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীতে র‌্যালি করছে বিএনপি।

রোববার দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়।

র‌্যালিতে হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিজয় র‌্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন।

দুপুর সোয়া ২টায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে র্যালির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে দেখা যায়, মিছিল বড় হচ্ছে। একপর্যায়ে বিজয় মিছিল অনেকটাই খালেদা জিয়ার মুক্তির মিছিলে পরিণত হয়।

বিএনপি নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও বিভিন্ন রকম ফেস্টুন হাতে নিয়ে প্রিয় নেত্রীর মুক্তির দাবি জানিয়েছেন।
খালেদা জিয়ার বক্তব্য সংবলিত বিভিন্ন রঙের গেঞ্জিও পরিধান করেছেন অনেকে।

এদিকে বিএনপির বিজয় র‌্যালিকে কেন্দ্র করে আশপাশের সড়কগুলোতে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মূল সড়ক এবং অলিগলির সড়কেও যানজট ছড়িয়ে পড়েছে। এতে পথচারীরা ভোগান্তিতে পড়েন। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

মিছিল ও জমায়েতের কারণে দুপুর ২ টার পর থেকেই রাজধানীর পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার ও এর আশপাশের এলাকায় যানজট শুরু হয়।

মিছিলটি বের হওয়ার পর মালিবাগ-মৌচাক, পল্টন-বিজয়নগর, কাকরাইল-নাইটেঙ্গল মোড়, মালিবাগ-রাজারবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে শনিবার বিজয় মিছিল বের করে আওয়ামী লীগ। সেদিনও তীব্র যানজটের মধ্যে পড়েন নগরবাসী।

একই রকম সংবাদ সমূহ

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এক বিরল ও প্রশংসনীয়বিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
  • ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী
  • ৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন
  • মিষ্টির সংরক্ষিত আসনে নতুন প্রার্থী মনোনয়ন বিএনপির