শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রের টেলিফিল্ম ‘ পুনশ্চ’

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করছে এর চট্টগ্রাম কেন্দ্র। এর মধ্যে রয়েছে বিশেষ টেলিফিল্ম ‘পুনশ্চ’। স্বাধীনতার অর্ধশতক পরেও কিছু মানুষের মানসিক অগ্রযাত্রাকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে মেতে থাকা এক খারাপ মানুষ রমজান শেঠ। স্বাধীনতা বিরোধী, স্বার্থপর, নীতিহীন, চতুর মানুষের প্রতিনিধি এ রমজানরা বার বার মানুষের মনকে পিছিয়ে রাখার নানা কৌশল ব্যবহার করে থাকে। সাধারণ মানুষ ওদের চাতুরীতে অনেকটাই প্রভাবিত হয়। কিন্তু নিরুপমা ও রুদ্র তার অতীত জীবনের সত্যটা জেনে গেলে, পুনরায় হন্তারকের ভূমিকায় অবতীর্ণ হয় রমজান। রমজেদের মত স্বাধীনতা যুদ্ধবিরোধীরা ছারপোকার মত লুকিয়ে আছে আমাদেরই বিছনায়। ওদের সম্পর্কে আরো সচেতন থাকার আভাস দেয়া হয়েছে এ টেলিফিল্মে।

সোলাইমান খোকার রচনায় এটি প্রযোজন করেছেন অরিন্দম মুখার্জী বিংকু। চিত্রগ্রহণে রায়হান, বিশেষ সহযোগিতায় আনিসুজ্জামান শামীম ও সম্পাদনায় প্রান্ত শর্মা। সার্বিক তত্বাবধানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য্য।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহিনুর সারোয়ার, গোলাম মাওলা জসিম, নাদিরা সুলতানা হেলেন, দেবাশীষ চৌধুরী, অশক গুপ্ত, মিনা তৃষানা, অভি দাশগুপ্ত, পারভেজ চৌধুরী, কামরুল হাসান, জয়নাল আবেদিন, মামুন খান রাহি, সৌরভ পাল, ইকবাল, মান্নান হিমেল। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় টেলিফিল্মটি সম্প্রচারিত হবে আগামী ১৯ ডিসেম্বর।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর