শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিডি ক্লিনের উদ্যোগে রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডাস্টবিন স্থাপন

বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময় একটি দেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আমাদের দেশকে পরিণত করেছে একটি বহুমাত্রিক আকর্ষণসমৃদ্ধ অনন্য পর্যটন গন্তব্যে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস শ্রম দেওয়া স্বেচ্ছাসেবী ভিত্তিক তারুণ্যের প্লাটফর্ম বিডি ক্লিন মণিরামপুর ও মণিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশের বৃহত্তর রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের বঙ্গবন্ধু ভাসমান সেতু এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কবির হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ঝাঁপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সামছুল হক মন্টু, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন- অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সারাবিশ্বে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও পুরাকীর্তি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং প্রাকৃতিক সৌন্দর্য সফলভাবে তুলে ধরা সম্ভব। ঝাঁপা গ্রামের স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন- এলাকার শতাধিক মানুষের উদ্যোগে এই সেতু তৈরি হয়েছে। যা আমাদের অনেক উপকারে আসছে। অনেক স্থান থেকে মানুষ আসছে দেখার জন্য।

বিডি ক্লিন মণিরামপুর উপজেলা সমন্বয়ক আরিফ ফয়সাল বলেন- আমাদের ঐতিহ্য বঙ্গবন্ধু ভাসমান সেতু। অনেক স্থান থেকে দর্শনার্থী আসছে দেখার জন্য, গড়ে উঠেছে দোকান পাঠ। আমাদের ব্যবহৃত প্লাস্টিক দ্রব্য ও ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে যার ফলে জীববৈচিত্র্য সহ ধ্বংস হচ্ছে আমাদের পরিবেশ। বিডি ক্লিন যশোর জেলা সমন্বয়ক রকিবুল ইসলাম বলেন- পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত যশোর জেলা গড়ার লক্ষ্যে আমরা নিরলস শ্রম দিয়ে চলেছি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন