বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্যুৎবিহীন গ্রাহকের খোঁজে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে মাইকিং শুরু করেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিস। কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের কোনো ব্যক্তি এখনো বিদ্যুৎ সংযোগ না পেয়ে থাকলে তাদের পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোমবার উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ‘আলোর ফেরিওয়ালা’ লেখা ব্যানার লাগানো একটি মাইক বেঁধে পল্লীবিদ্যুতের দুজন কর্মচারীকে এমন অভিনব প্রচার চালাতে দেখা যায়।

বিষয়টি স্থানীয়দের অবাক করলেও ইতিবাচকভাবেই নিয়েছেন তারা। ওই গ্রামের কৃষক আকরাম আলী বলেন, ডাক্তারের বিজ্ঞাপন, ওষুধের বিজ্ঞাপন, গরু-মহিষ জবাইয়ের মাইকিং শুনছি, এই প্রথম বিদ্যুৎ নেওয়ার জন্য মাইকিং শুনলাম। তাও ভালো, যারা পায়নি এবার তারা যদি সংযোগ পায়।

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পংকজ সিকদার জানান, বর্তমানে উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে উপজেলার ৮৪ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ অবস্থায় কেউ যাহাতে সংযোগ থেকে বঞ্চিত না হন সেজন্যই মাইকিং করে প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, এখনো যাদের পোলের জন্য সংযোগ হয়নি বা ডিজাইনে আওতাভুক্ত হয়নি তারা আগামী এক সপ্তাহের মধ্যে আবেদন করলেই দ্রুত সংযোগ দেওয়ার ব্যবস্থা করব। তিনি আরো জানান, ডিসেম্বর মাসের মধ্যে উপজেলার শতভাগ বিদ্যুতায়ন করা হবে। মুজিববর্ষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী অন্যান্য উপজেলার সঙ্গে কালীগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করবেন।

এই কর্মকর্তা আরও জানান, মাইকিং ছাড়াও প্রতিটি পাড়া ও মহল্লায় উঠান বৈঠক করে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা