বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা : রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

হেলাল উদ্দিন : যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) ২১ রমজান রাজগঞ্জ প্রেসক্লাবের সামনের এবি প্লাজার নিচের তলায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ মোঃ কফিল উদ্দিন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হুমায়ন কবির, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, সহকারী অধ্যাপক গাজী আমিনুর রহমান সাগর, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মশিয়ার রহমান, প্রেসক্লাবের দাতা সদস্য শরিফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সাউথ হোসেন, মুজিবর রহমান, মিন্টু হোসেন সাদ্দাম, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, নিউজবিডি জার্নালিস্ট টোয়েন্টিফোরের প্রকাশক মোঃ মোশারফ হোসেন, সম্পাদক রাকিব রাফসান, ডাঃ তুহিনুর রহমান, ব্যবসায়ী আশরাফ হোসেন, ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, যুব প্রত্যয় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ আমিনুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম