বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ফিরোজ হোসেন : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের মেহেদীবাগ এলাকায় এস আর সার্কুলেটিং লাইব্রেরী মিলনায়তনে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পিপি এড. শেখ আলমগীর আশরাফের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পিপি এড. শেখ আলমগীর আশরাফের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুকী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. শেখ জুলফিকার আলম শিমুল, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, মৃণাল কান্তি রায়, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম, এড. এবি এম সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্ট এর জিপি অসীম কুমার মন্ডল, যুবদল নেতা আব্দুল আলীম, ফরিদুল ইসলাম, এড. এম শহীদ হাসান , নুর মোহাম্মদ পাড়, এড. জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শিবলু রহমান, আবিদুল হক মুন্না, ছাত্রদলনেতা আবু রায়হান, ছাত্রনেতা আল ইমরান, নজরুল ইসলাম প্রমুখ। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী