বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সরকার: মঈন খান

সরকার দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সরকার শুধু বিরোধী দলের ওপর নির্যাতন করছে না, তারা এ দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

মঈন খান বলেন, বিরোধী দলকে জুলুম-নির্যাতন করে এ দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। আর গায়ের জোরে সরকারের থেকে দেশ শাসন করছে। এটি তো কোনো স্বাভাবিক দেশের বেলায় এ ধরনের পরিস্থিতি হতে পারে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোনো কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেল তো তা হলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেন হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোনো শক্তি নেই থাকে, তা হলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা দখল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করা উচিত। কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে। বিএনপি লগিবৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি বন্দুকের গুলি দিয়ে প্রকাশ করতে হয় না। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। কারণ জনগণই সব ক্ষমতায় উৎস। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন মঈন খান।

এর পর সদ্য কারামুক্ত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের বাসায় নিয়ে তার সঙ্গে দেখা করেন মঈন খান। এ সময় সাইফুল আলম নীরবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের