শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ২ কোটি ৮০ লাখ মানুষ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ২৫২ জন। আর বিশ্বে করোনায় মারা গেছে ৯ লাখ ৭ হাজারের বেশি মানুষ।

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মানুষের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮০ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭০ লাখ ১৪ হাজার ৮১৫ জন। তবে, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ হাজার মানুষ।

এদিকে, ভারতে ২৪ ঘণ্টায় আবারও রেকর্ড ৯৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট শনাক্তের সংখ্যা সাড়ে ৪৪ লাখ ছাড়িয়েছে।

আর মারা গেছে ৭৫ হাজারের বেশি মানুষ।
করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক এখনও তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জনের।

সংক্রমণের দিক ভারত তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসলেও মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৪১ লাখ ৯৯ হাজার ৩৩২ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৫৩ জনের।
এদিকে, ইন্দোনেশিয়ায় করোনার সংক্রমণ বাড়ায় জাকার্তায় আবারও লকডাউনে যাওয়ার চিন্তা করছে কর্তৃপক্ষ। অন্যদিকে, ফ্রান্সে আবারও বাড়ছে করোনার সংক্রমণ।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও