শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীর মুক্তিযোদ্ধা বাবার আদর্শেই নিজেকে গড়ে তুলেছি : শাহনূর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর কিছু দিন আগেই ‘রাজকুমারী’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন।এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।আপাতত আর নতুন কোনো সিনেমার কাজ না থাকলেও নানান ধরনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

শাহনূর বর্তমান ‘চলচ্চিত্র শিল্পী সমিতির’ সাংঠনিক সম্পাদক।এজন্য চলচ্চিত্র সমিতির নানান কাজেও তাকে ব্যস্ত থাকতে হয়।

বিগত বেশ কয়েক বছর ধরে আওয়ামী রাজনীতিতেও তিনি আগের চেয়ে বেশি সক্রিয়।নানান ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে বেশ ব্যস্ত থাকতে হয়।শাহনূর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির চলচ্চিত্র বিষয়ক সম্পাদক।

দেশের জাতীয় বিশেষ বিশেষ দিবসগুলোতেও তিনি ব্যস্ত থাকেন।যেমন গেলো ২৪ মে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।সেদিন কবি’কে ঘিরে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশেও যোগ দিয়েছিলেন তিনি।

মূলকথা, অভিনয়ের বাইরেও রাজনৈতিক কর্মকান্ড সহ নানান ধরনের কাজ নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়।

শাহনূর বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা বাবার সন্তান।বাবার আদর্শেই নিজেকে গড়ে তুলেছি।বাবাকে ঘিরে আমার অনেক স্বপ্ন।জানিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব কি না।তবে এটি সত্যি অভিনয়ের বাইরে যতো ভাবনা আমার মানুষকে সেবা করা নিয়ে।আমার কাছে মনে হয় একজন মানুষ হিসেবে জন্মানোর সার্থকতা সেখানেই যখন মানুষের উপকারে আসা যায়, মানুষের কল্যাণে আসা যায়।আমি সবসময়ই তাই করি।আমার শাহনূর ফাউন্ডেশন থেকে বিভিন্ন সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি।এর নেপথ্যে থেকে আমাকেও যারা অনুপ্রাণিত করেন, সাহস দেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

এ দিকে শাকিব খানের সাথে শাহনূরের একটি সিনেমার গান ইউটিউবে প্রকাশের পর থেকে যেন শাহনূর ভক্তদের গানটি নিয়ে আগ্রহ বেড়েছে।

মহম্মদ হান্নান পরিচালিত ‘সাহসী মানুষ চাই’ সিনেমার ‘ধীরে ধীরেহয়ে গেল ভালোবাসা’ গানটি লিখেছেন মহম্মদ হান্নান, সুর সঙ্গীত করেছেন আলাউদ্দীন আলী।গেয়েছেন এন্ডু কিশোর ও বেবী নাজনীন।

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি