শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: রবিবার(১০ মার্চ)  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষ্যে বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-বাংলাদেশে দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জরুরি প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ড-ইন) প্রকল্প এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত পরিবার ও সমাজ পর্যায় ঘূর্ণিঝড় প্রস্তুতি (এফসিসিপি-৩) প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন কর্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”। উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে এলাকা ঘুরে আবার ইউনিয়ন পরিষদে এসে আলোচনা সভা মাধ্যমে শেষ করা হয়। উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক লক্ষিত জনগোষ্ঠীর নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আলোচনায় বুড়িগোয়ালিনি ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন “বুড়িগোয়ালিনী বাংলাদেশের মধ্যে একটি প্রথম পর্যায়ের দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা। এই দিবস আমাদের নিজেদের সচেতন হতে প্রেরণা যোগায় । আমামদের সবাইকে সম্মিল্লিতভাবে দুর্যোক মোকাবেলায় কাজ করতে হবে” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রউফ,সিসিডিবি- স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন,কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মি: শিপলু মন্ডল ও ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার কাজী গোলাম মর্তুজা রাব্বী। উল্লেখিত দিবসের প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং স্থানীয় উপকরণ ব্যবহার করে উদ্ধার সামগ্রী প্রস্তুত প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে প্রথম দ্বিতিয় ও তৃতীয় স্থান অধিকারিদের পুরুস্কার প্রদান করেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ সহযোগীতা করার জন্য সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্প, এবং ওয়ার্ল্ড ভিশন কে চেয়ারম্যান মহোদয় ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। পাশাপাশি, সিসিডিবি গাবুরা গাইনবাড়িতে একটি র‍্যালী ও আলোচনাসভার আয়োজন করে সেখানে লক্ষিত জনগোষ্ঠী সহ একশতাধিক বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত হয়।

এদিকে শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদে একটি বর্নাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভা উপাজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক দোলন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সাইদ-উজ-জ্জামান সাইদ। প্রতিপাদ্য বিষয়ের উপর অত্যন্ত ফলপ্রসূ আলোচনাসভা অনুষ্ঠানের পাশাপাশি একটি অগ্নি নির্বাপক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার