সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল শুল্ক গোয়েন্দার হাতে ৯ পিচ স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে ৯ পিচ
(১ কেজি ৪০ গ্রাম) ওজনের স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা।

সোমবার (৭ই নভেম্বর) বিকালে ভারত প্রবেশ কালে সিদ্দিকুর রহমানের শরীর তল্লাশী করে প্যান্টের মধ্যে বিশেষ কৌশলে লুকানো এ স্বর্ণবার পাওয়া যায়।

আটক স্বর্ণ পাচারকারী সিদ্দিকুর বরগুনার বামনা উপজেলার সিংড়া বুনিয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে একজন পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল সদস্যরা চেকপোস্ট এলাকায় অবস্থান নেওয়া হয়। পরে পাসপোর্ট যাত্রীর ইমিগ্রেশনের এর সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে গতিরোধ করে জিরো পোয়েন্ট থেকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৪ গ্রাম যার বাজার মূল্য ৮০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণেবার বেনাপোল কাস্টম হাউজে জমা করা হয়েছে, এবং স্বর্ণ পাচারকারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন