সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে ২৪ কেজি গাঁজাসহ ৩ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্তে থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল সীমান্তের শালকোনা-ফুলসরা মাঠের মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো শার্শা থানাধীন শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী (১৯), শফিকুলের ছেলে রিয়াদ (২২) ও আশরাফুলের ছেলে সবুজ(২৮)।

স্থানীয়রা জানায়, মাদক বহনকারীরা আটক হলেও প্রকৃত মালিকরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। কিছু মাদক ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা থাকার মধ্যেও মাদক ব্যাবসায়ীরা তাদের মাদককে বিভিন্ন কৌশলে দেশের ভেতর প্রবেশ করে সু-কৌশলে অন্যান্য অঞ্চলে পাঠাচ্ছে।

যশোর-৪৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শালকোনা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ হাতে নাতে ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের নামে মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের