শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ইমিগ্রেশনের সোনাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩০) নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশি করে ৬৯৭ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়।

বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। সে ভারতের কেরালা রাজ‍্যের নীল সারাম থানার পলি হাউস গ্রামের কয়া থারিপ্পার ছেলে। তার পাসপোর্ট নম্বর ঠ-৬১২৫২৫৪।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-কমিশনার শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন ভারতীয় পাসপোর্টযাত্রী সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট যাত্রী সাজনাস থারিপ্পাকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে সোনার কথা অস্বীকার করে। পরে ওই যাত্রীর ব্যাগের ভিতরে লুকায়িত অবস্থায় ছুরি ও তালার মধ্যে বিশেষ কায়দায় সাদা কষ্টেপ দিয়ে পেঁচানো সোনাগুলো পাওয়া যায়। সোনার চালানটি সে ঢাকা হতে নিয়ে আসে। উদ্ধারকৃত সোনার ওজন ৬৯৭ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

তিনি আরও বলেন, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা ও উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়