বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে পন্যবাহী ট্রাকের চাপাই প্রাণ গেলো এক ভারতীয় ট্রাক চালকের

বেনাপোল স্থল বন্দরে পাঁচ নম্বর গেটের সামনে রবিবার সকালে বাংলাদেশের রপ্তানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ভারতীয় ট্রাকচালক শ্যামসুন্দর (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ভারতের মাথুরার বাসিন্দা।

মৃত ট্রাকচালকের সঙ্গে থাকা উপর ভারতীয় একজন ট্রাকচালক আজিত যাদব জানান, বেনাপোল বন্দরের ভেতরে ট্রাক রেখে তারা রাস্তার অপরপ্রান্তে চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন এ সময় বাংলাদেশী একটি পণ্যবাহী রপ্তানিকৃত ট্রাক সাথে ধাক্কা লেগে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, শনিবার রাত ১০ টায় ভারত থেকে পণ্যবাহী কেমিক্যাল নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন শ্যামসুন্দর।

বেনাপোল পোর্ট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকসহ চালক মিলন হোসেন (২২) কে আটক করেন।

আটক ট্রাকচালক মিলন হোসেন চুয়াডাঙ্গা জেলার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেনাপোল স্থল বন্দরের ৫ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় একজন ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। পরে আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছি বিষয়টি অসতর্কতায় রাস্তা পারাপারে কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন