শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে জানান খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান।

বুধবার সকাল সাড়ে ১০টার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নেতৃত্বে ২১সদস্যের একটি টিম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এসময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদেরকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২কিলোমিটার দুরে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হয়।

খসরু রায়হান বলেন, এই সম্মেলনে ২১ সদস্যের বিজিবি কর্মকর্তারা অংশ গ্রহন করেন। মধ্যাহ্ন ভোজের পর বিকাল ৪টায় শেষ হয় সীমান্ত সমন্বয় সভা।

এ সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পারাপার, মাদক পাচার ও চোরাচালানি পণ্য পাচার বন্ধে বিজিবি বিএসএফ একমত পোষন করেছেন।

বাংলাদেশ-ভারত ১৯৭৫ সালের সীমান্ত চুক্তির আলোকে যে কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মান ও উন্নয়ন মূলক কাজের সমাধানে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী