রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ব্যবসায়ীর ছেলেকে গুম,পরিবারের সংবাদ সন্মেলন

যশোরের বেনাপোলের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী মৃত নুর ইসলাম বংকারের জ্যেষ্ঠ পুত্র মো. ইসমাইল সর্দার (৪৫) কে গত রাত ২টার দিকে কয়েকজন সাদা পোষাকধারী লোক বেনাপোল পাটবাড়ী মন্দির সংলগ্ন হিন্দুপাড়া(বাঙ্গাল পুকুরের পশ্চিম পার্শ্বে)’র তার বাড়ী থেকে তাকে তুলে নিয়ে যায়।

সোমবার (৩১ মে) সীমান্ত প্রেসক্লাব বেনাপোলে এক সাংবাদিক সন্মেলনে এসব কথা বলেন গুমের স্বীকার ইসমাইল সর্দারের স্ত্রী মোছাঃ আসমা খাতুন। সংবাদ সন্মেলনে তিনি বলেন, আনুমানিক রাত ২টার দিকে ৬/৭ জনের কয়েকজন সাঁদা পোষাকধারী লোক বাড়ীর দরজায় এসে আঘাত করে এবং বাড়ীর লোকজনদেরকে দরজা খুলতে বলে, এসময়ে বাড়ীর লোকজন তাদের পরিচয় জানতে চাইলে,তারা পুলিশের লোক বলে পরিচয় দেয়।

পুলিশ পরিচয় দেওয়াতে আমরা দরজাটা খুলে দেয়। তারা ঘরের ভিতর ঢুকেই আমার স্বামী ইসমাইল সর্দার কে লুঙ্গী পরা অবস্থায় তাকে মারধর করতে করতে বাড়ীর বাইরে নিয়ে যায়,এসময়ে তাকে ধরার কারণ জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর না দিয়ে আমার কাছে থাকা মোবাইল ফোনটি সহ আমার স্বামী কে বেনাপোল বলফিল্ডের দিকে ধরে নিয়ে সেখানে অবস্থানরত একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়।

ঘটনার পরপরই বেনাপোল পোর্টথানায় খবর দিলে থানা পুলিশের একটি টহলদল ঘটনা স্থলে পৌছে। কে বা করা ইসমাইল সর্দার কে ধরে নিয়ে গেছে,এ ব্যাপারে বেনাপোল পোর্টথানার পক্ষ থেকে অনুসন্ধান করে তাকে খুঁজে বের করার আস্বস্ত করেন পুলিশ টহল দল।

তবে,থানায় একটি অভিযোগ দায়েরের জন্য পরিবারের সদস্যদের অনুরোধ জানান। সেই মোতাবেক আজ সকালে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

সংবাদ সন্মেলনে আসমা বেগম তার স্বামী কে ফিরে পাবার জন্য পুলিশ প্রশাসন সহ সরকারের প্রতি বিনীতভাবে আকুতি জানান। সংসারের একান্ত উপার্জনকারী মানুষটিকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সন্তান কে হারিয়ে ইসমাইলের মা প্রায় পাগলপারা,সান্তনা দেওয়ার মত কোন ভাষা কেউ দিতে পারছে না। মায়ের আহাজারীতে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

ইসমাইলের গুমের ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করা হলে ডিউটিরত পুলিশ কর্মকর্তা জানান, তাকে খুঁজে বের করার ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ