মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেরপুরের ডিসি হলেন সাতক্ষীরার জোড়দিয়ার মোমিনুর রশিদ

শেরপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের কৃতি সন্তান মো. মোমিনুর রশিদ।

সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় কতৃক জারিকৃত প্রজ্ঞাপনে তাকে জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব), ঢাকা থেকে শেরপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মোমিনুর রশিদ সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের মো. আব্দুল কাদের মোড়ল ও মাসুরা বেগমের ছেলে।

মোমিনুর রশিদ ২২তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য। তিনি শিক্ষা জীবনে এসএসসি হতে মাস্টার্স পর্যন্ত প্রতিটি পরীক্ষায় তিনি বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ প্রাপ্ত। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে ফরেস্ট্রিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জণ করেন এবং মাস্টার্সে ডিস্টিংশনধারী। এছাড়া তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জণ করেন। সেখানেও তিনি ৭০% এর অধিক নম্বর পেয়ে মেরিট উপাধী লাভ করেন।

তিনি কর্মজীবনে মাঠ পর্যায়ে সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, চার্জ অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলা ও উপজেলাতে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার প্রশিক্ষন প্রাপ্ত বিষয়ের মধ্যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার ও জিআইএস উল্লেখযোগ্য। তিনি ব্যক্তিগত ও চাকুরি ক্ষেত্রে প্রশিক্ষনের প্রয়োজনে ইতোমধ্যে ভারত, বাহরাইন, সৌদিআরব, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সহকারী সচিব হিসেবে বাগেরহাট জেলাতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২০ সালে অনলাইন ভূমি জরিপ সফটওয়্যারের মাধ্যমে ভূমি জরিপ সম্পন্নের জন্য ‘ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান)’ ক্যাটাগরিতে তিনি ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার’ প্রাপ্ত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা