শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ভারত ফেরত বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে মতবিনিময় সভা

যশোরের বেনাপোলে ভারত ফেরত বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (২৬ মে) বিকাল ৫টার দিকে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বেনাপোল স্থলবন্দর সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন৷

সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দার, বেনাপোল কাষ্টমস্ হাউসের কমিশনার আজিজুর রহমান, যশোর-৪৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা, উপ-অধিনায়ক মেজর তৌফিক মাহমুদ, যশোর জেলার সিভিল সার্জন শেখ আবু শাহিন, বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথী, বেনাপোল স্থলবন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল ইমিগ্রেশন (ওসি তদন্ত) মুজিবুর রহমান, শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুফ আলী ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা।

খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন (এনডিসি) বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভারত ভেরত সকল বাংলাদেশী যাত্রীদেরকে আাবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইন রাখা হচ্ছে। যেসব যাত্রীরা সমস্যায় আছে তাদেরকে মাঝে মাঝে খাবার সরবরাহ সহ অন্যান্য সহযোগীতা করা হচ্ছে। ভারত থেকে আমদানী কৃত পন্য নিয়ে আসা ড্রাইভার হেলপাররা যাতে বাহিরে বের হতে না পারে তার জন্য প্রশাসন কাজ করছেন।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ