বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব: আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আশাশুনিতে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ১০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
এছাড়া অসংখ্য জায়গায় ভেরিবাঁধ ওভারফ্লো হয়ে ভেতরে পানি প্রবেশ করেছে।

বুধবার সকাল থেকে নদীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে থাকে। দুপুর ১২টার দিকে কুড়িকাহনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ওভারফ্লো হয়ে ভেতরে পানি প্রবেশ করে। কিছুসময়ের মধ্যেই সেখানে বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এছাড়া প্ররতাপ নগর ইউনিয়নে হরিখালী, চাকলা, কল্যাণপুর, রুয়েল বিল, আনুলিয়া ইউনিয়নের নাকনা সহ ৬টি পয়েন্ট বেড়িবাঁধ ভেঙ্গে এবং নদীর পানি বিভিন্ন জায়গা ওভারফ্লো হয়ে কুড়িকাহুনিয়া, চাকলা, সুভদ্রকাটি, রুয়ের বিল, হরিশ খালি, সোনাতনকাটি, নাকনা গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া আশাশুনি সদর ইউনিয়নের বোলাবারীয়া, মানিকখালী, শ্রিউলা ইউনিয়নের হাজরাখালি,খাজরা ইউনিয়নের গদাইপুর, কেয়ারগাতি সহ কয়েকটি জায়গায় ভেড়িবাঁধ ভেঙ্গে ও বেড়িবাঁধ ওভারফ্লো হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, রাতের জোয়ারে খোলপেটুয়া নদীতে আবারো জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে ছাপিয়ে আবারো প্লাবিত হতে পারে।

আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হুসাইন খাঁন জানান, ‘কয়েকটি পয়েন্টে ভেড়িবাঁধ ভেঙে এবং ওভারফ্লো হয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছি দ্রুত সময়ের মধ্যে সে সব স্থানগুলো সংস্কার করা হবে।’

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, ‘কুড়িকাহনিয়া, চাকলা, রুয়ের বিল কয়েকটি স্থানে ভেড়িবাঁধ ভেঙ্গে ও ওভারফ্লু হয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে আমরা দ্রুত সময়ে সেগুলো সংস্কারের কাজ করছি।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডলবিস্তারিত পড়ুন

  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়