বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে একটি মৎস্য ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টার সময় বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে।

নিহতের মামাত ভাই বাবর আলী জানান, তাদের ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ১০ অক্টোবর সকালে ঘেরে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি করা হয়। পরে আজ বিকেল চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তারা লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো জানান, তাদের ভাইকে দুষ্কৃতকারিরা ঘেরের মধ্যে পানিতে ডুবিয়ে হত্যা করে এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দাবি জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর কার্য্যক্রম চলে এবং ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক