বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যতিক্রমী সাজে দেবহাটায় সুশীলন দিবসের আনন্দ র‌্যালী

দেবহাটা প্রতিনিধি: কেউ সেজেছেন পাঁচারকারী, কেউবা আবার উদ্ধারকারী। কেউ সেজেছেন জনপ্রতিনিধি, কেউবা আবার আইনশৃঙ্খলাবাহিনী, কেউবা আবার ভূক্তভোগী। এমন সাজে সমাজের সমস্যা তুলে ধরে এক বর্ণাঢ্য আনন্দ র্যা লী করেছে সাতক্ষীরার বেসরকারি সংগঠন সুশীলন। প্রতিষ্ঠানটির ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সুশীলনের সাতক্ষীরা অঞ্চলের উদ্যোগে দেবহাটা উপজেলার সখিপুর মোড় হতে একটি র‌্যালী বের হয় এতে সমাজের বিভিন্ন সমস্যা ও চরিত্র তুলে ধরা হয়। বিশেষ করে বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার, নারীর প্রতি সহিংসতা, যুব অধিকার ও যুবদের ক্ষমতায়ন, শিশু শ্রম, মাদকের কুফল বিষয়ে স্থান পায়। তবে সংশ্লিষ্টরা বলছেন সমাজের যুবদের সচেতন করার মাধ্যমে সমাজকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে সুশীলন প্রতিবছর ব্যতিক্রমী আয়োজন করে। তারই ধারবাহিকতায় সমাজের বাস্তব চিত্র তুলে ধরে তারা।

র‌্যালীতে কয়েকশত নারী ও পুরুষ অংশ নেয়। এদিকে র‌্যালী শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সুশীলনের সভাপতি গাজী আজিজুর রহমান, কোষাধ্যক্ষ এড.জাফরুল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন দেবহাটা এপি স্পন্সরশীপ অ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম রায় প্রমুখ।

এসময় র‌্যালীতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের উপ-পরিচালক আহছানুল কবির, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, কালিগঞ্জ আঞ্চলিক অফিস এর সকলকর্মী, দেবহাটা এপি অফিসের সকল স্টাফ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!