শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভক্তের ফোন ভাঙা ও সেই পূজা মণ্ডপ উদ্বোধন ইস্যুতে যা বললেন সাকিব (ভিডিও)

গত সপ্তাহে সাকিব আল হাসান কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন এবং এক ভক্তের ফোন ভাঙার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে।

এতদিন এই বিষয়ে মুখ খুলেননি সাকিব।
অবশেষে সাকিব তার ইউটিউব চ্যানেলে এ বিষয় নিয়ে কথা বলেন ও সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তাতে যা ছড়িয়েছে সেই খবর সত্যি নয় এবং পূজা উদ্বোধন করেননি বলে দাবি করেন তিনি।

তবে পূজা মণ্ডপে গিয়েছেন বলে ক্ষমাও চেয়েছেন তিনি। এছাড়াও যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোনটি কখনো ইচ্ছাকৃতভাবে ভাঙেননি বলে জানান তিনি।

সেলফি তোলার সময় ভক্তের ফোন ভাঙার বিষয়ে সাকিব বলেন, ‘ফোন আমি কোনো ইন্টেনশনালি ভাঙেনি। যেহেতু করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা করছিলাম আমি, যেহেতু ওখানে অনেক মানুষ ছিল। এ সময় একজন জনতা আমার উপর দিয়ে এসে ছবি তুলতে যায়, সেসময় তাকে সরিয়ে দিতে গেলে আমার হাত লেগে তার ফোনটি পড়ে যায়। হয়তো পরে সেটা ভেঙেও গিয়েছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

পূজা মণ্ডপ ইস্যুতে সাকিব বলেন, ‘অবশ্যই ঘটনাটি স্পর্শকাতর।
আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। ভুল-ত্রুটি হবেই। ভুল-ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও ক্ষমা প্রার্থনা করছি।’

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন