বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত মহাসড়ক হবে ছয় লেনের : উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেন মহাসড়ক অনুমোদন হয়ে গেছে। আশা করি দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত এ মহাসড়ক করা হবে।

শনিবার (১০ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মহাসড়ক সংকীর্ণ থাকার কারণে এখন ভাঙ্গার পর থেকে বরিশাল আসতে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। আমি বলেছিলাম, একসঙ্গে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক করতে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে।

বরিশাল স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লজ্জার বিষয় এ অঞ্চলে আন্তর্জাতিক মানের কোনো স্টেডিয়াম নেই। বরিশাল স্টেডিয়ামের কার্যক্রম শামুকের গতিতে চলছে, দেখে মনে হয় সংস্কারে ১০ বছর সময় দরকার হবে। বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত শেষ করে আগামী ডিসেম্বর মাসেই আঞ্চলিক খেলা দেখতে চাই। বিপিএলও হতে পারে।

তিনি আরও বলেন, লঞ্চ চলাচল না থাকায় কিছু এলাকায় লঞ্চ টার্মিনাল বন্ধ হয়ে গেছে। আমরা ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন রুট চালু করবো। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে বরিশাল বিভাগের মনপুরা, লাহারহাটসহ বিভিন্ন জায়গায় ৭-৮টি লঞ্চ টার্মিনাল হবে। দক্ষিণবঙ্গে আর যাই হোক নৌচলাচল থাকবে।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা নতুন নতুন রুট খুলতে চাই। একই সঙ্গে ঐতিহ্যবাহী স্টিমারও চলবে। চারটি নষ্ট স্টিমার মেরামত শেষে আগামী ৫-৭ মাসের মধ্যে দু-একটি যাত্রী সেবায় নামবে। এছাড়া মেহেন্দিগঞ্জের নদীভাঙন রোধে ৫০০ কোটি টাকার প্রজেক্ট আছে। এর মধ্যদিয়ে ওই এলাকার দুর্ভোগ লাঘব হবে।

এছাড়া বরিশাল জেলার বাবুগঞ্জের মীরগঞ্জ ব্রিজ নির্মাণের কার্যক্রম মোটামুটি শেষ বলে জানিয়েছেন তিনি। আগামী ডিসেম্বরে ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। এ ব্রিজ নির্মাণ শেষ হলে পার্শ্ববর্তী ৪টি উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ দূর হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী