শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচে শেষ দিকে পার্থক্য গড়ে দিলেন আনাই মোগিনি। ১-০ গোলের ব্যবধানে শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ।

একের পর এক আক্রমণে গোটা ম্যাচে ভারতের রক্ষণের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে মারিয়া মান্দা। তবে গোলের দেখা মিলছিল না। সেই আক্ষেপ ‍জুড়াতেই কিনা এলো দেখার মতো এক গোল।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।

শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূরপাল্লার শট করে আনাই গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে শিরোপাও অক্ষুন্ন রেখেছে বাংলাদেশের মেয়েরা।

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই একই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হলো অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ নামে। ভারত প্রথমবারের মতো শিরোপা মঞ্চে উঠে এসে হারের বিষাদ সঙ্গী হলো। এ আসরে টানা দুই ম্যাচে বাংলাদেশের কাছে হারল দেশটি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর