বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে কৃষকদের দাবি আদায়ে আইনজীবীর আত্মহত্যা

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের প্রতি সমর্থন জানিয়েছে আত্মহত্যা করেছেন এক আইনজীবী।

রোববার রাজধানী দিল্লির উপকণ্ঠে তিকরি সীমান্তে কৃষক আন্দোলন স্থানের অদূরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি।

তাতে লেখা- ভারতের কেন্দ্রীয় সরকারের করা নতুন কৃষি আইনের প্রতিবাদে চলমান কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করে করেছেন। জনগণের কণ্ঠস্বর শুনতে নরেন্দ্র মোদির সরকার যাতে বাধ্য হয়, সেই জন্য তার এই জীবনদান।

ওই আইনজীবীর নাম অমরজিৎ সিং। তার বাড়ি পাঞ্জাব রাজ্যের ফাজলিকা জেলার জালালাবাদে।

পুলিশ বলছে, বিষপানে আত্মহত্যা করেছেন অমরজিৎ। হরিয়ানা রাজ্যের রোথাক শহরের একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমরজিতের কাছ থেকে যে চিরকুট উদ্ধার করা হয়েছে সেটি ১৮ ডিসেম্বরে লেখা। চিরকুটটি আসলেই অমরজিতের লেখা কি না, তা পরীক্ষা করে দেখছে পুলিশ।

হরিয়ানা অঙ্গরাজ্যের ঝাজ্জর জেলার এক পুলিশ কর্মকর্তা ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, আমরা ওই আইনজীবীর মৃত্যুর খবর তার পরিবারকে জানিয়েছি। তাদের বক্তব্য নেয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত চলতি মাসের প্রথম দিকে দিল্লির সিংঘু সীমান্তের কাছে আত্মহত্যা করেন ৬৫ বছর বয়সী শিখ ধর্মপ্রচারক ও আন্দোলনকারী সন্ত রাম সিং।

মৃত্যুর আগে চিরকুটে তিনি লেখেন, কৃষকদের দুরবস্থা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ওই ঘটনার কয়েক দিন পর পাঞ্জাবের এক কৃষক আত্মহত্যা করনে। দিল্লির সীমান্তের কাছে একটি বিক্ষোভস্থল থেকে বাড়ি ফিরে তিনি আত্মহত্যা করেন।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী