বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে টিকা রফতানিতে নিষেধাজ্ঞার খবর সঠিক নয়: বিবিসি

ভারত থেকে টিকা রফতানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে দাবি জানিয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি জানিয়েছে সেরাম কর্তৃপক্ষ।

ভারতের দিল্লিতে বিবিসি প্রতিনিধিকে সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন জানিয়েছেন, করোনার টিকা রফতানিতে নিষেধাজ্ঞার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সঠিক নয়। কারণ, তাদের টিকা রফতানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

সেরাম ইনস্টিটিউট এখন অন্য দেশে টিকা রফতানির অনুমতির প্রক্রিয়ায় রয়েছে। সেই অনুমতি পেতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিষ্ঠানটির।

রফতানি অনুমতি না থাকায় এই মুহূর্তে প্রতিষ্ঠানটি টিকা রফতানি করতে পারবে না। তবে রফতানি শুরুর আগেই ভারত সরকারকে ১০ কোটি টিকা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে সেরাম ইনস্টিটিউট।

এদিকে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আগামী মাসের শুরুতে ৫০ লাখ ডোজ টিকার পাওয়ার আশা করছে বাংলাদেশ। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো ৩ কোটি টিকার জন্য রোববার সেরামের অ্যাকাউন্টে অগ্রিম ৬০০ কোটি টাকা জমা দেওয়ার কথাও জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট দফতর।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী