বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে যাওয়ার সময় তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বেনাপোলে গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানকে (৫৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার সময় আনিসুর রহমান ইমিগ্রেশনে প্রবেশ করলে সন্দেহ জনক ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ের পর তিনি গ্রেফতার হন। আনিসুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সক্রীয় সদস্য। আটককৃত আনিছুর রহমান রংপুর সদর উপজেলার কোতোয়ালী থানার ইকোরচালি গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার মিয়ার ছেলে। তার পাসপোর্ট নম্বর: এ-১৪৯৯০৫৬১।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানায় ৫ আগষ্টের পর বিষ্ফোরকসহ বিভিন্ন মামলা হয়েছে। যেখানে তিনি এজাহার ভুক্ত আসামি হিসেবে উল্লেখ আছেন। গ্রেফতারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পোর্টথানা পুলিশ তাকে সংশিষ্ট থানা পুলিশের হাতে তুলে দিবেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আওয়ামীলীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু রংপুর কোতোয়ালী থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে রংপুর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।
এদিকে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমিগ্রেশন এবং পুলিশের মধ্যে ডাটাবেজ সমন্বয় আরও জোরদার করা হয়েছে, যাতে পলাতক আসামিরা সীমান্ত দিয়ে পালাতে না পারে। এরই অংশ হিসেবে গত কয়েক দিনের ব্যবধানে বেনাপোল ইমিগ্রেশনে ৪ জন মামলার তালিকাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার