বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে যাওয়ার সময় তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বেনাপোলে গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানকে (৫৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার সময় আনিসুর রহমান ইমিগ্রেশনে প্রবেশ করলে সন্দেহ জনক ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ের পর তিনি গ্রেফতার হন।

আনিসুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সক্রীয় সদস্য। আটককৃত আনিছুর রহমান রংপুর সদর উপজেলার কোতোয়ালী থানার ইকোরচালি গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার মিয়ার ছেলে। তার পাসপোর্ট নম্বর: এ-১৪৯৯০৫৬১।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানায় ৫ আগষ্টের পর বিষ্ফোরকসহ বিভিন্ন মামলা হয়েছে। যেখানে তিনি এজাহার ভুক্ত আসামি হিসেবে উল্লেখ আছেন। গ্রেফতারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পোর্টথানা পুলিশ তাকে সংশিষ্ট থানা পুলিশের হাতে তুলে দিবেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আওয়ামীলীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু রংপুর কোতোয়ালী থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে রংপুর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

এদিকে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমিগ্রেশন এবং পুলিশের মধ্যে ডাটাবেজ সমন্বয় আরও জোরদার করা হয়েছে, যাতে পলাতক আসামিরা সীমান্ত দিয়ে পালাতে না পারে। এরই অংশ হিসেবে গত কয়েক দিনের ব্যবধানে বেনাপোল ইমিগ্রেশনে ৪ জন মামলার তালিকাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার