বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে হাসপাতালে করোনা রোগীকে ধর্ষণ করল নার্স, ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু!

ভারতে সরকারি হাসপাতালের মধ্যেই পুরুষ নার্স ধর্ষণ করেছিল কোভিড আক্রান্ত রোগীকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ওই নারীর। মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে প্রায় এক মাস আগে এমন ঘটনা ঘটলেও সম্প্রতি ঘটনাটি সামনে এসেছে।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় ৪০ বছর বয়সী অভিযুক্ত সন্তোষ আহিরওয়ারকে গ্রেফতার করা হয়েছে। এরপর বৃহস্পতিবার (১৩ মে) এ ঘটনাটি প্রকাশ করে পুলিশ।

৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। গত ৬ এপ্রিল এ ঘটনা ঘটলে তিনি ওইদিনই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এক চিকিৎসককে দেওয়া বিবৃতিতে অভিযুক্তকে চিহ্নিতও করেছিলেন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয় এবং সেদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এরপর নিশতপুত্র থানায় অভিযোগ দায়ের হয়। পরে সন্তোষকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি ভোপাল সেন্ট্রাল জেলে রয়েছেন।

সিনিয়র পুলিশ অফিসার ইরশাদ আলি বলেছেন, নির্যাতিতা পুলিশকে বলেছিলেন তার পরিচয় গোপন রাখতে। সে জন্য তদন্তকারী দল ছাড়া কাউকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগেও এক নার্সের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এমনকী, কাজের সময় মদ্যপান করার অভিযোগে তাকে বরখাস্তও করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের