শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ২৪ ঘণ্টায় হাজারের বেশি মৃত্যু, আক্রান্ত ৬৭ হাজার

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১০৫৯ জনের। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৫১ জন।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে ভারতজুড়ে মোট সংক্রমণ পৌঁছেছে ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৫ এ।

এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৭ লাখ ৭ হাজার ২৬৭। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৯ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের।
ভারতজুড়ে এই সংক্রমণের মধ্যেই সেপ্টম্বরে আনলক ৪ আনতে পারে কেন্দ্র।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, লোকাল ট্রেন, মেট্রো রেল পরিষেবা ফের চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এছাড়া খুলতে পারে সিঙ্গল থিয়েটার সিনেমা হল, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল। ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে মাস্ক বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।

ট্রেন, মেট্রো চললে বা আনলক ৪ এ সবকিছুতে ছাড় দেওয়ার ফলে করোনা সংক্রমণ আরও মারাত্মক হারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কয়েকজন।

তবে আশার কথা হল, ইতিমধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচের উৎপাদন শুরু করে দিয়েছে রাশিয়া। এই বিষয়ে ভারত-রাশিয়া যোগাযোগে রয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে, বুধবার থেকেই পুনেতে শুরু হতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। দ্বিতীয় পর্যায়ের এই হিউম্যান ট্রায়ালের দিকে নজর গোটা বিশ্বের।

ব্রিটিশ ফার্মা সংস্থা ‘অ্যাস্ট্রা জেনেকা’র সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন তৈরি করছে ভারতের ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ’ এছাড়া ভারতের আরও এক সংস্থা ‘ভারত বায়োটেক’ তৈরি করছে ‘কো-ভ্যাকসিন। ’

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’বিস্তারিত পড়ুন

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন

উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ

উন্নয়নের অধিকার বাস্তবায়নে সবাইকে অঙ্গীকার, দায়িত্ববোধ ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেবিস্তারিত পড়ুন

  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
  • চুক্তি সই, বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান
  • মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা