রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের প্রধানমন্ত্রীর শ্যামনগরে আগমন উপলক্ষে ডিআইজির যশোরেশ^রী মন্দির পরিদর্শন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর যশোরেশ^রীপুর কালী মন্দিরে আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পর্যবেক্ষণ ও সমন্বয় সভা করেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।

সোমবার বিকালে ভারতীয় সহকারী হাই কমিশনার মন্দির প্রাঙ্গন, হেলিপ্যাড স্থানসহ অন্যান্য এলাকা ঘুরে ঘুরে দেখেন। পরবর্তীতে মন্দির চত্ত্বরে সার্বিক নিরাপত্তা বিষয়ে সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: শহিদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভারতীয় দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

সোমবার সকালে সার্বিক নিরাপত্তা ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পর্যবেক্ষণে আসেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন বিপিএম-বার।

তিনি যশোরেশ^রী মন্দির, হেলিপ্যাড, নবনির্মিত সড়ক সহ অন্যান্য স্থান পরিদর্শন করেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো: শহিদুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী