বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের মুম্বাইয়ে পুলিশ কর্মকর্তার রুমে বিজেপি নেতার এলোপাতাড়ি গুলি

ভারতের মুম্বাইয়ের একটি পুলিশ স্টেশনের ভেতরে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, এক বিজেপি বিধায়ক শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) এক নেতাকে গুলি চালাচ্ছেন, এরপর বন্দুকের বাট দিয়ে তাকে বেধরক আঘাত করছেন তিনি। খবর এনডিটিভির

মুম্বাইয়ের থানে জেলার কল্যাণের (পূর্ব) বিজেপি বিধায়ক গণপতি গায়কোয়াড়ের সঙ্গে শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) কল্যাণ প্রধান মহেশ গায়কোয়াড়ের জমি নিয়ে বিবাদ চলছিল।

পুলিশ জানিয়েছে, গণপতি গায়কোয়াড়ের ছেলে শুক্রবার পার্শ্ববর্তী উলহাসনগরের একটি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, তখন মহেশ গায়কোয়াড় তার লোকদের নিয়ে সেখানে হাজির হন। একটু পরে থানায় পৌঁছান বিজেপি বিধায়ক গণপতি গায়কোয়াড়।

দুই মিনিটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি বিধায়ক গণপতি গায়কোয়াড় হিল লাইন পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টরের চেম্বারে মহেশ গায়কোয়াড়সহ চারজনের সঙ্গে বসে আছেন এবং সবকিছু শান্ত বলে মনে হচ্ছে।

একপর্যায়ে হঠাৎ মহেশ গায়কোয়াড়ের দিকে বন্দুক তাক করেন গণপতি। এভাবেই শুরু হয় হট্টগোল। গুলি করেন গণপতি। এ সময় জীবন বাঁচাতে ওই রুম থেকে রেবিয়ে যাওয়ার চেষ্টা করে সবাই।

গুলির আওয়াজ পেয়ে রুমে ঢোকে পুলিশ। এরপর মহেশকে বন্দুকের বাট দিয়ে আঘাত করতে থাকেন গণপতি। পুলিশ রুমে প্রবেশের পরও তাকে থামতে দেখা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ওই রুমের অপর প্রান্তে আরেক ব্যক্তিকে একসঙ্গে তিনজন মিলে মারছেন। এর মধ্যে একজন প্লাস্টিকের চেয়ার দিয়ে তাকে আঘাত করেন।
বিজেপি বিধায়ক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে এবং মহেশ গায়কোয়াড় ও তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গুলি চালানোর পর একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গণপতি গায়কোয়াড় দাবি করেন, তিনি আত্মরক্ষার জন্য এ কাজ করেছিলেন। কারণ তার ছেলেকে পুলিশের সামনে শিবসেনা নেতার সহযোগীরা মারধর করছিল।

তবে সিসিটিভি ফুটেজ বলছে, গণপতি গায়কোয়াড়ের এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার