বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভুল করে’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ভারত: রয়টার্স

পাকিস্তানে ‘ভুল করে’ একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে বলে স্বীকার করেছে ভারত। দেশটি জানিয়েছে, গত সপ্তাহে ‘কারিগরি ত্রুটির’ কারণে দুর্ঘটনাক্রমে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে।

ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানার জের ধরে পাকিস্তান নয়াদিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার পর শুক্রবার এই ব্যাখ্যা দিয়েছে ভারত।

এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তিন অনুচ্ছেদের একটি বিবৃতি প্রকাশ করে।

এতে বলা হয়েছে, “গত ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণ করার সময় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাক্রমে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। পরে জানা গেছে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূমিতে আঘাত হেনেছে। এটির কারণে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে সন্তোষ প্রকাশ করছি যে, এ ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি।

এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে, পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটিতে কোনও অস্ত্র ছিল না এবং এটি রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় মিঁয়া চান্নু এলাকায় পড়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, এ ঘটনায় পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘিত হয়েছে এবং এর ফলে কোনও যাত্রীবাহী বিমানের ক্ষতি এবং বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন হতে পারত।

পাকিস্তান এ ধরনের অবহেলাজনিত দুর্ঘটনার অনাকাঙ্ক্ষিত পরিণতির কথা বিবেচনা করে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধ করার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ