শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্টকে পাঠানো হলো বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।

বিমানঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো।

এদিকে, যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে নিয়ে গেছে, সেটি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া। অন্যদিকে, মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য দেশটির আদালত এই নির্দেশনা দিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

মাদুরোর হাঁটার ভিডিও প্রকাশ

নিউ ইয়র্কে পৌঁছানোর পর ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাকে মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) নিউ ইয়র্ক কার্যালয়ে নেওয়ার সময় ভিডিওটি করা হয়।

সেখানে মাদুরোকে একটি করিডোর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তখন তার শরীরে ছিল কালো রঙের একটি হুডি। নীল রঙের যে কার্পেটের ওপর দিয়ে মাদুরোকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, সেটার ওপর ‘ডিইএ এনওয়াইডি’ (মাদক নিয়ন্ত্রণ সংস্থা, নিউইয়র্ক বিভাগ) লেখা চোখে পড়ে।

হেঁটে যাওয়ার সময় মাদুরোকে কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে ‘শুভ নববর্ষ’ বলতে শোনা যায়। মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয় থেকে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ

যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে নিয়ে গেছে, সেটি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মার্কিন অভিযানের ঘটনাটি ওই অঞ্চলের ওপর ‘উদ্বেগজনক প্রভাব’ ফেলবে বলে আশঙ্কা করছেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্রের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলায় ঘটনা ঘটেছে, সেটি একটি ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে।

জাতিসংঘ সনদ সহ আন্তর্জাতিক সকল আইনের প্রতি সবাইকে পূর্ণ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেছেন মহাসচিব। তিনি গভীরভাবে উদ্বিগ্ন এই কারণে যে, (ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের ক্ষেত্রে) আন্তর্জাতিক আইনগুলোকে সম্মান করা হয়নি, জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে।

মানবাধিকার ও আইনের শাসনে শ্রদ্ধা রেখে ‘সব পক্ষকে নিয়ে সংলাপে বসার’ জন্য ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী