মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির পাঠচক্র‍

ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে পাঠচক্র‍ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৪ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে।

লেখক ও গবেষক উদ্ভিদ বৈচিত্র‍ নিয়ে গবেষণা ধর্মী একাধিক গ্র‍ন্থের প্র‍ণেতা ড. আখতারুজ্জামান চৌধুরীর লেখা “বাংলাদেশের উদ্ভিদ পরিচিতি” বইটি নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ চত্তরে পাঠচক্র‍ ও আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

এই গ্র‍ন্থ উদ্ভিদবিদ্যার শিক্ষার্থী,গবেষক ও জনমানুষের জন্য দেশের উদ্ভিদপ্র‍জাতিসমূহ চেনা-জানা সহজতর করবে।বর্তমান গ্র‍ন্থে ২৫০ টি উদ্ভিদ প্র‍জাতির বৈজ্ঞানিক তথ্য সন্নিবেশিত হয়েছে।প্র‍াঞ্জল ভাষায় উদ্ভিদের সচিত্র‍ বর্ণনাসহ স্থানীয় ও বৈজ্ঞানিক নাম,

আবাসস্থল, বিস্তৃতি, গুরুত্ব,উষধি গুণাগুণ, বংশবিস্তার ও সংরক্ষণ বিষয়ে আলোকপাত করার কারণে এই গ্র‍ন্থ শিক্ষার্থী, বৃক্ষপ্র‍েমী ও আগ্র‍হীদের এদেশের উদ্ভিদ সম্পর্কে একটি পরিপূর্ণ ধারনা প্র‍দানে সক্ষম।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে তথ্য সংগ্র‍হের মাধ্যমে নিরলস ভাবে কঠোর পরিশ্র‍ম করে গ্র‍ন্থটি রচনা করেছেন ড. আখতারুজ্জামান চৌধুরী।

পাঠক্র‍ শেষে সবাই ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সঞ্চালনায় পঠচক্র‍ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ফয়জুর রহমান মিশুক, দপ্তর সম্পাদক আকদাস হুসাইন,দক্ষতা ও জনশক্তি সম্পাদক ইয়াছিন আরাফাত,পরিবেশ জলবায়ু ও ভূপ্রকৃতি সম্পাদক পৃথা মন্ডল।কার্যনির্বাহি সদস্য,সৈয়দা সাদিয়া,শিরিনা সুলতানা,রানী চক্র‍বর্তী,মাহফুজা সুলতানা, সজীব সরকার,
আল ইমরান,মোঃ মহিন শেখ,শেখ রাফায়েত হক প্র‍মুখ।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন,বর্তমানে দেশের ২০-২৫% প্র‍জাতির উদ্ভিদ রয়েছে বিপন্ন পর্যায়ে।এখনই যদি উদ্যোগী না হওয়া যায় তবে অচিরেই বিপন্ন প্র‍জাতির উদ্ভিদ গুলো হারিয়ে যাবে,হারিয়ে যাবে ঐসকল উদ্ভিদের উপরে নির্ভরশীল প্র‍াণীবৈচিত্র‍্যও।ভেষজ উদ্ভিদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে হলে আমাদের জানা দরকার কোন উদ্ভিদ কোন কাজে লাগে এবং কোন এলাকায় কোন গাছ ভালো জন্মে।মানুষের অসচেতনতা ও অবহেলার কারণে অতি প্রয়োজনীয় অনেক গাছপালা কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে। এ জন্য আমাদের সকল উদ্ভিদপ্রজাতির সাথে পরিচয় থাকা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি