বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটাধিকার প্রতিষ্ঠা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত: জামায়াত প্রার্থী মাওলানা আজীজুর

যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই দেশ ও জাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

সোমবার বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় গণমিছিলের আগে সাতমাইল পশুহাটে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মাওলানা আজিজুর রহমান আরো বলেন, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। জামায়াত ঘোষণা করেছে কৃষকরা যে ঋণ নেবে, তা সুদমুক্ত করার ব্যবস্থা করা হবে।” তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান।

সাতমাইল পশুর হাট থেকে গণমিছিলটি শুরু হয়ে বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলতলা ফলের হাটে যেয়ে শেষ হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ করেন। পুরো বাগআঁচড়া এলাকা দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু নেতৃত্ব অপরিহার্য। তিনি ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপির শার্শা উপজেলার আহ্বায়ক মুরাদদৌলা, কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালীসহ দলীয় নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা