শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় পেঁয়াজ মজুদ রাখার দায়ে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

আবুল কাসেম: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুদ রাখার দায়ে দীপঙ্কর মন্ডল নামের এক ব্যাবয়াসীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেসার্স সৃষ্টি ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার কয়েকটি গুদামে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে প্রায় ৫০০ বস্তা পেঁয়াজ মজুদ রাখার দায়ে মের্সাস সৃষ্টি ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী দীপঙ্কর মন্ডলের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি ১২ ঘন্টার মধ্যে তার গুদামে থাকা সমস্ত পেঁয়াজ বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি বিপণন অধিদপ্তরের পরিদর্শক মো. পারভেজ শরীফ, ক্যাবের সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী