শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মচমচে নারকেল কুকিজ ১৫ মিনিটেই তৈরি করুন

কুকিজ বা বিস্কুট খেতে ছোট বড় সবাই পছন্দ করেন! বিশেষ করে অবসরে, টিভি দেখার সময় বা বই পড়ার সময় হাতের কাছে কুকিজ না থাকলে কি চলে?

তবে অনেকেই এক্ষেত্রে বাজার থেকে আনা কুকিজেই ভরসা রাখেন। চাইলে কিন্তু খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় কুকিজ। এগুলো খেতেও যেমন সুস্বাদু তৈরি করাও সহজ।

নারকেলের যেকোনো পদই কিন্তু খেতে মুখোরোচক। ঠিক তেমনি এ কুকিজগুলো মুখে পুরলেই মন ভরে যাবে। চলুন তবে জেনে নেওয়া যাক, কীভাবে অল্প সময়ের মধ্যেই তৈরি করবেন মজাদার নারকেল কুকিজ-

উপকরণ

১. ময়দা ১০০ গ্রাম
২. চিনি ১০০ গ্রাম
৩. নারকেল কুড়ানো ২০০ গ্রাম
৪. ডিম ২টি
৫. বেকিং পাউডার ১ চা চামচ

পদ্ধতি

প্রথমে ডিম ও চিনি একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন। যখন দেখবেন একেবারে মেয়োনিজের মতো হয়ে আসবে; তখন এর মধ্যে নারকেল কুড়ানো দিয়ে আবারো বিট করতে হবে।

এরপর একে একে ময়দা এবং বেকিং পাউডার মিশিয়ে নেড়ে নিন। আধা ঘণ্টার জন্য এ মিশ্রণটি একটি ঢাকনাযুক্ত পাত্রে রেখে দিন।

এরপর ময়দার মিশ্রণ থেকে ছোট ছোট করে ডো নিয়ে যেকোনো আকৃতির কুকিজ তৈরি করে নিন। চাইলে গোল, চ্যাপ্টা বা চারকোণা করেও তৈরি করে নিতে পারেন নারকেল কুকিজ।

আগে থেকেই ওভেনে ২-৩ মিনিট ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট দিয়ে রাখুন। এরপর ট্রেতে রাখা কুকিজগুলো ওভেনে ঢুকিয়ে দিন ১৫ মিনিটের জন্য।

নির্দিষ্ট সময় পর নামিয়ে ঠান্ডা করুন। এরপর এয়ার টাইট কন্টেইনারে চাইলে এ কুকিজগুলো বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?