বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মণিরামপুরে হোসনেয়ারা খাতুন (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি-২০২২) বিকালে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর উদ্দেশে হেফাজতে নিয়েছে।

পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

হোসনেয়ারা উপজেলার দেবিদাসপুর মাঝের পাড়ার আবুল কালাম আজাদের স্ত্রী। এ দম্পতির পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়- মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেন হোসনেয়ারা। বেলা সাড়ে ১০টার দিকে প্রতিবেশী এক গৃহবধূ হোসনেয়ারাকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা তার মরদেহ নামিয়ে আনেন।

মণিরামপুর থানার এসআই সোমেন বিশ্বাস বলেন- প্রাথমিক ধারণা করা হচ্ছে অভিমান করে হোসনেয়ারা আত্মহত্যা করেছে। মরদেহ আমরা হেফাজতে নিয়েছি। ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান অপমৃত্যু মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা