বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

যশোরের মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়- এদিন দুপুরে কামালপুর গ্রামের মিজান হোসেন নামে এক প্রবাসীর বাড়ির ছাদে লাবনী ধান শুকানে যান। লাবনী বেগমের দেড় বছর বয়সী হাবিবা নামে এক শিশু কন্যা রয়েছে। কন্যা নিয়ে উর্মি বেগম নামে এক নারী ওই বাড়ির ছাদে লাবনীকে খুজতে যান। সেখানে শুকনো ধানের উপর লাবনীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্বামী শাহিন হোসেন বলেন- দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও সাজিম হোসেন (৮) নামে দুই সন্তান রয়েছে। ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী লাবনী বেগম মারা গেছেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- হাসপাতালে আনার পূর্বেই লাবনী বেগমের মৃত্যু হয়েছে।

মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত