রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে জুমায় বয়ান করার সময় ইমামের মৃত্যু

যশোরের মণিরামপুরে জুমার নামাজের বয়ানরত অবস্থায় মাওলানা আবুল কাশেম (৮০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর-২০২২) মণিরামপুর পৌর এলাকার মোহনপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামেরই বাসিন্দা। তিনি তাবলিগ জামাতের মুরুব্বি ছিলেন। মণিরামপুর উপজেলায় তাবলিগের একটি দল পরিচালনা করতেন তিনি। মাওলানা আবুল কাশেম কর্মজীবনে মণিরামপুর ফাজিল মাদ্রাসায় সহকারী শিক্ষক ছিলেন।

তাবলিগ জামাতের সদস্য হাসান আল মামুন বলেন- হুজুর কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুরে নিজ এলাকার মোহনপুর জামে মসজিদে মিম্বরে বসে তিনি জুমার বয়ান করছিলেন। বয়ানে হুজুর বলছিলেন- এ মিম্বরে বসে অনেকে বয়ান করেছেন। তাঁরা এখন বেঁচে নেই। একদিন আমিও থাকব না। এরপর তিনি আল কোরআন থেকে একটি আয়াত পড়েন।

হাসান আল মামুন বলেন- আয়াত পড়ার পর পড়ে যান হুজুর। তখন মুসল্লিরা তাঁকে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হুজুরকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত আটটায় স্থানীয় বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাওলানা আবুল কাশেমের লাশ দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য