শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ট্রাফিকের তাড়া খেয়ে ভ্যানগাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, এক নারীর মৃত্যু, আহত- ৩

যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে পালাবার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ভ্যানগাড়িতে ধাক্কা দেওয়ায় পড়ে গিয়ে ভ্যানের যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন একই পরিবারের ৩ জন।

শনিবার (১৫ অক্টোবর-২০২২) দুপুর আড়াইটার দিকে মণিরামপুর বাজারের মোহনপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম রোকেয়া বেগম (৪০)। তিনি মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল বারিকের স্ত্রী।

আহতরা হলেন- যশোর সদর উপজেলার বাগডাঙা গ্রামের নিউটন বিশ্বাস, তাঁর স্ত্রী ওঁমা বৈরাগী ও তাঁদের শিশু সন্তান অর্নব বিশ্বাস।

রোকেয়া বেগমের স্বজন হাবিবুর রহমান বলেন- দুপুরে মণিরামপুর বাজারে ট্রাফিক পুলিশ মোটরসাইকেলের কাগজপত্র চেক করছিলো। এ সময় পালানোর সময় পুলিশের তাড়া খেয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে উল্লেখিত হতাহতের ঘটনা ঘটে।

আহত নিউটন বিশ্বাস বলেন- আমরা তিনজন একটি ভ্যানের সামনে চড়ে মণিরামপুরের কামিনিডাঙা গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। ভ্যানের পিছনে একজন নারী যাত্রী বসা ছিলেন। তিনি মণিরামপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আমাদের ভ্যান মোহনপুর বটতলায় পৌঁছুলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। তখন আমরা চারজন পড়ে আহত হই।

নিউটন বলেন- স্থানীয়রা আমাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। আমার স্ত্রীর একটি হাত ভেঙেছে। আমি ও ছেলে অর্নব আহত হয়েছি।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আকতার হোসেন বলেন- ভ্যান থেকে পড়ে আহত রোকেয়া বেগমের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম