শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুর ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে মে মাসের মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন লাভলু এ সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর সভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারসহ উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানরা ও সব দপ্তরের কর্মকর্তারা।

সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্বভার গ্রহণপত্রে স্বাক্ষর করান এবং ভাইস চেয়ারম্যাদের অফিসের নির্ধারিত চেয়ারে বসান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের