শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ভ্যানচালক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে তোহিদুল ইসলাম (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি-২০২৩) ভোরে তার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তৌহিদুল ইসলাম উপজেলার কাশিপুর গ্রামের আবুল সানার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তবে কী কারণে ‘আত্মহত্যা’ করেছেন, তা জানা যায়নি।
এ ঘটনায় তৌহিদুলের বোন মরিয়াম বেগম বাদী হয়ে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মরিয়াম বেগম বলেন- তৌহিদুল ইসলাম ছোট বয়সে একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার (১৮ জানুয়ারি-২০২৩) রাতের খাবার শেষে স্ত্রী জয়নব খাতুনের সঙ্গে নিজ ঘরে ঘুমাতে যান তৌহিদুল।

মরিয়াম আরও বলেন- ভাইকে অনেক ডাক্তার-কবিরাজ দেখাইছি, সুস্থ হয়নি। এদিন ভোরে ভাবি (জয়নব) ঘুম থেকে উঠে দেখেন আমার ভাই ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন- স্বজনেরা জানিয়েছেন, এরআগেও একাধিকবার তৌহিদুল আত্মহত্যার চেষ্টা করেন।
কোনো অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক