শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে  সড়ক দুর্ঘটনা নিহত- ১, আহত- ৫

যশোরের মণিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিধানচন্দ্র রায় (৫৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি-২০২৩) সকাল সাড়ে ৮টার দিকে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আইনজীবী বিধানচন্দ্র রায় বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।
একই পরিবারে আহত চারজন হলেন- খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার এম এন জোয়ারদার (৫৬), হোসনেয়ারা (৫৪), জলি জোয়াদ্দার (৫০), শওকত আরা (৪২)। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসের চালক লিটন হোসেন (৪৫)।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে পাঠিয়েছে। পরে চিকিৎসক আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন- মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাসে চার ভাই-বোন চুকনগর হয়ে ঝিনাইদহ যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মণিরামপুরের ছাতিয়ানতলা পৌঁছালে কেশবপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে।
সকালে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে এনেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে বিধানচন্দ্র রায় নামের একজন আইনজীবীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান এ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ