বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে স্বাধীনতা যুদ্ধের ২৬ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার

যশোরের মণিরামপুর কপোতাক্ষ নদের পাড় হতে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত ২৬ রাউন্ড গুলি ভর্তি এসএমজির ম্যাগজিন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলার মাহাতাবনগর গ্রামের দুই স্কুল ছাত্র কপোতাক্ষ নদ খননকৃত নতুন মাটি সমান করার সময় গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করে থানায় আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, স্কেভেটর দিয়ে কপোতাক্ষ নদ খননের কাজ চলছে। খননকৃত মাটি নদের দুই পাড়ে রাখা হচ্ছে। বৃহস্পতিবার উপজেলার মাহাতাবনগর গ্রামের সাব্বির হোসেন ও হোসেন আলী মিলে পাড়ে আব্দুল মোতালেবের জমিতে রাখা নদ খননকৃত মাটি কোদাল দিয়ে সমান করছিল। এ সময় কোদালে একটি লোহার বাক্স সাদৃশ্য বস্তুতে আঘাত লাগে। কৌতুহল বশতঃ বাক্সটি উঠিয়ে বাড়িতে নিয়ে যায় তারা।

আব্দুল মোতালেব জানান, সাব্বির ও হোসেন আলীকে তার জমিতে রাখা স্তুপাকৃত মাটি সমান করতে বলেছিলেন। সেখান থেকে তারা একটি লোহার বাক্স পেয়ে বাড়ি এনে পানিতে ধুলে এগুলো দেখতে পায়। এরপর হোসেন আলী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি অবহিত করলে রাতে পুলিশ এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা মরিচা ধরা গুলি ও ম্যাগাজিন এসএমজির। এসব গুলি এবং ম্যাগাজিন স্বাধীনতা যুদ্ধের হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন