মনিরামপুরে আগুনে পুড়ে নিঃস্ব একটি পরিবার


যশোরের মনিরামপুরে রাইস কুকার থেকে আগুন লেগে এক অসহায় নারীর বসতঘরের সবকিছু পুড়ে গেছে।
শুক্রবার রাতে উপজেলার কদমবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সবকিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন মনিরামপুর উপজেলার কদমবাড়িয়া গ্রামের অসহায় ফাতেমা বেগম।
তিনি জানান- রাইস কুকারে ভাত চড়িয়ে পাশে বড় ছেলের ঘরে যান। কিছুক্ষণ পর এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে, ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসকর্মীরা আসার আগেই সব শেষ। আগুনে তার ফ্রিজ, খাট, শোকেস, কাপড়চোপড়, ড্রামভর্তি চাল, নগদ চার হাজার টাকা ও একটা মোবাইলফোনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন- রাইস কুকারে রান্না চড়ানোর পর অফ হওয়া সুইচ স্বয়ংক্রিয় কাজ না করায় আগুনের সূত্রপাত। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনর্বাসনে টিন ও আর্থিক সহায়তা দেবেন বলে জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন


